শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
|| সৌহার্দ্য ও পরোপকার ||
সামাজিক
জীব হিসেবে সকল মানুষের ভেতর সৌহার্দ্য ও
পরোপকারের মতো সদগুণের উপস্থিতি
একান্ত অপরিহার্য। অন্যথায়, সামাজিক
শান্তি ও সংহতি প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু, এই পরোপকারের গুণটি এ সমাজে যেন ক্রমশ দুর্লভ থেকে দুর্লভতর হয়ে উঠছে। স্বার্থপরতা
ও স্বার্থান্ধতায় মানুষ এখন পশুকেও হার মানাচ্ছে।
ইসলাম তাই মানুষকে স্বার্থবুদ্ধি ও আত্মকেন্দ্রিকতা থেকে
মুক্ত করতে ক্ষমা এবং উদারতার শিক্ষা দিয়েছে। উৎসাহিত করেছে লেন-দেনে এবং
ব্যবসা-বাণিজ্যে ক্ষমা, নম্রতা ও
উদারতা দেখাতে। যে এসব গুণে উদ্ভাসিত হবে, তার জন্য পুরস্কার ঘোষণা করেছে
জান্নাত- যার ব্যাপ্তি আসমান-যমীনের
চেয়েও বেশি। আর তার সবচেয়ে বড়
প্রাপ্তি হলো আল্লাহর সন্তুষ্টি ও
ভালোবাসা।
আল্লাহ আমাদেরকে
স্বার্থবুদ্ধি ও আত্মকেন্দ্রিকতা থেকে
মুক্ত হয়ে নম্রতা, উদারতা, সৌহার্দ্য
ও পরোপকারের গুণ অর্জন করে নিজেকে উদ্ভাসিত
করার এবং সে অনুযায়ী তা আ'মল করার তৌফিক দান করুন। আমীন।
সাঈদুর
রহমান
প্রথম প্রকাশ: ফেসবুক (২২ মার্চ ২০১২)
(সামান্য পরিবর্তিত)
সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
❂|| একটি নজিরবিহীন ঘটনা ||❂
স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত দল, মত, আদর্শগত দিক দিয়ে
আলেম-ওলামাদের নিরবিচ্ছিন্ন ঐকমত্য পরিলক্ষিত হয়নি।
আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) সম্পর্কে কটুক্তিকারীদের
ক্রমাগত উস্কানি, সীমাহীন ঔদ্ধত্যের প্রতিবাদে আলেম-ওলামা, পীর-আউলিয়া এবং
সর্বস্তরের তৌহিদী জনতা আজ একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আল-হামদুলিল্লাহ।
মানবতার মুক্তির দূত,
মহামানব,
সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল (সাঃ) বলেছেন, “আমার উম্মতগণ কোন
গোমরাহীতে একমত হবে না।” (আহমদঃ২৫৯৬৬;
তাবরানীঃ২১৭১)
বলিষ্ঠ নেতৃত্ব,
কোন অপ্রীতিকর সম্প্রদায়িকতামুক্ত, অরাজনৈতিক ও
নির্মোহ অথচ গতিময়, প্রাণময় ও আবেগময় ভাষা ও উপস্থাপনায় তৌহিদী জনতার
আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন,
যা তাদেরকে উজ্জীবিত চেতনায় শুধু সামনে
চলার পথ-নির্দেশ করবে, মুক্তির পথের ঠিকানা ও সন্ধান বাৎলে দিবে, এমন ব্যক্তির আজ
ভীষণ প্রয়োজন।
সেই মাহেন্দ্রক্ষণ ও ‘রাহনুমা’র জন্য অধীর আগ্রহে
অপেক্ষমান তৌহিদী জনতা যাঁদের
তেজোদ্দীপ্ত আহ্বানে আজ ঐক্যবদ্ধ, আল্লাহ্
রব্বুল আ’লামিন তাঁদেরকে নেক হায়াত দান করুন, ঐকমত্য-ঐক্যবদ্ধ
রাখুন এবং ‘জাহেলিয়াত’ তথা ‘বাতিল’ এর বিরুদ্ধে দৃঢ় থাকার শক্তি,
সাহস,
সামর্থ্য,
যোগ্যতা,
সক্ষমতা,
উৎকর্ষতা দান করুন। আমিন। সুম্মা আমিন।
সাঈদুর
রহমান
প্রথম প্রকাশ: ফেসবুক (৬ এপ্রিল ২০১৩)
(সামান্য
পরিবর্তিত)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

